ছবি : সংগৃহীত
ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অন্তত শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বলেন, জাসদ কার্যালয়ে মিছিল-স্লোগান হচ্ছিল। সেখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। পল্টন থানা পুলিশ সেখান থেকে সন্দেহভাজন ৩০/৪০ জনকে থানায় আনা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই বাছাই চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এসআই