ছবি: সংগৃহীত
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে সরকারি অনুদানের পরিমাণ ছিল দুই কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেছেন।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএইচ