বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৭:১০ পিএম
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

ফাইল ছবি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া এই ধর্মীয় নেতা ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছিলেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে গিয়ে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত ও মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনার দুই দিন পর গত বছরের ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করা হয়।

এসএইচ 

Link copied!