ভারতের সঙ্গে বিএনপির চুক্তির মিথ্যা প্রচার করা হচ্ছে: মাহদী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৩৩ পিএম
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির মিথ্যা প্রচার করা হচ্ছে: মাহদী

ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চুক্তির মিথ্যা প্রচার করা হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে ৯০ নম্বর রোডের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘ভারতের সঙ্গে বিএনপির যে চুক্তির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি, এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপকৌশল, অপপ্রচার, অপরাজনীতি হওয়া উচিৎ না।’

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো সত্যতা নাই।

পিএস

Link copied!