ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর এ তথ্য জানান।
নিহত আবদুল্লাহ আল মামুন উপজেলার রসুলপুর ইউনিয়নর ভরভরা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্র জানায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে মামুন গুরুতর আহত হন। এরপর থেকে তিনি দেশটির আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসার মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত মামুনের মামাতো ভাই শাওন বলেন, “আমার ভাই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মামুন এক ছেলের জনক।”
পিএস
আপনার মতামত লিখুন :