১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, জেনে নিন আবেদনের নিয়ম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৯ পিএম
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, জেনে নিন আবেদনের নিয়ম

ফাইল ছবি

ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালি কাজের উদ্দেশ্যে যাওয়ার বড় ধরনের সুযোগ তৈরি করেছে। দেশটির শ্রমবাজারে বিভিন্ন খাতের কর্মী ঘাটতি মেটাতে এবার ১ লাখ ৬৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও বৈধভাবে কাজের ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন।

ইতালির এই কর্মসংস্থান প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহীদের দেশটির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদন সম্পন্ন করতে হবে। সাধারণত ইতালি সরকারের ‘ফ্লো ডিক্রি’ বা ‘স্লুচি আইনের’ আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের ভিসার আবেদন করতে হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুমোদিত পোর্টালের মাধ্যমে প্রার্থীর বৈধ পাসপোর্টের কপি, কাজের চুক্তিনামা বা চাকরির প্রস্তাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সঠিক নিয়মে আবেদন করতে হলে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল অথবা অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া নির্দেশিকা অনুসরণ করা বাধ্যতামূলক।

বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে দেশটিতে যেতে ইচ্ছুক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় সব প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

এসএইচ 

Link copied!