ডেঙ্গুর ভয়াল ছোবলে প্রাণ গেল আরও ৩ জনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৮:৪৯ পিএম
ডেঙ্গুর ভয়াল ছোবলে প্রাণ গেল আরও ৩ জনের

ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩৪৭ জন।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন রয়েছেন।

তথ্যানুযায়ী, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৮০ জন। এদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছেন।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!