নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০২:৪০ পিএম
নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ

ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- বাবা মাইদুল (২৪), মা বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮)। তারা সবাই নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসক আরো জানান, দগ্ধ পরিবারটির সাথে কোনো স্বজন বা পরিচিত লোকও নেই। যার কারণে তাদের দুর্ঘটনাস্থলের নির্দিষ্ট স্থানের নাম জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

পিএস

Link copied!