শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৬:৫৭ পিএম
শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ শনিবার

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। সেই হিসেবে শনিবার ঈদ হচ্ছে তা আগেই জানা ছিল।

এসআই

Link copied!