দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:২৫ এএম
দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

ঢাকা: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোবসাগরে। এ কারণে দেশের তিন বিভাগে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৩ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর স্বাভাবিক অবস্থানের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃষ্টি ও আকাশ মেঘলা থাকলেও সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পিএস

Link copied!