• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাকিব খানের ‘রকস্টার’ টিজারে নতুন কৌতূহল


বিনোদন ডেস্ক মে ২১, ২০২৬, ১০:০০ এএম
শাকিব খানের ‘রকস্টার’ টিজারে নতুন কৌতূহল

শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা রকস্টার-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে টিজারে তানজিয়া জামান মিথিলার উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। রহস্যময় অভিব্যক্তি, নীরব উপস্থিতি এবং শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রকাশিত এই টিজারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন শাকিব খান। পোস্টে তিনি লেখেন, “আগুন যত উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও তত গভীর হয়।” একই সঙ্গে ভালোবাসা ও অন্ধকার ঘিরে দেওয়া তার রহস্যময় বার্তাও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

তানজিয়া জামান মিথিলা-র জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে ঢালিউডের মূলধারার সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের একটি রোহিঙ্গা সংকটভিত্তিক সিনেমায় অভিনয় করেছিলেন। তবে নতুন এই সিনেমায় তার ভিন্ন লুক ও স্ক্রিন প্রেজেন্স ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন, সিনেমাটিতে তার চরিত্রটি হতে পারে গল্পের বড় চমক।

সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এম

Link copied!