চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণের সাদৃশ্য পাঁচটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল খোরদ গ্রামের মোজামের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ীর কনে মাটি খুঁড়ে পিতলের তৈরি একটি কলসির ভেতরে লুকানো অবস্থায় স্বর্ণের মতো দেখতে পাঁচটি মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তিগুলো প্রাথমিকভাবে স্বর্ণের সাদৃশ্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
তবে এগুলো প্রকৃত স্বর্ণ নাকি অন্য কোনো ধাতু—তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারকৃত মূর্তিগুলোর ওজন ও সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :