ঈদে হিলি স্থলবন্দর বন্ধ থাকবে ১০ দিন

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:২১ এএম
ঈদে হিলি স্থলবন্দর বন্ধ থাকবে ১০ দিন

ছবি : প্রতিনিধি

ঢাকা: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করে হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আজকে বুধবার (১৮ মার্চ) সকাল থেকে (২৭ মার্চ) শুক্রবার পর্যন্ত  মোট ১০দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে (২৮ মার্চ) শনিবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

পিএস

Link copied!