বন্ধ ফিলিং স্টেশনে মিলল জ্বালানি ভর্তি তেল

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৮:৫৭ এএম
বন্ধ ফিলিং স্টেশনে মিলল জ্বালানি ভর্তি তেল

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৯ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ওই পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং সতর্ক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করেন। 

আদালত সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রল ও ডিজেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলে পাম্প বন্ধ রাখা হয়। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হয় এবং তেল না পেয়ে ফেরত চলে যায়।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পাম্প মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত জ্বালানি বিক্রি স্বাভাবিক করার নির্দেশ দেন। 

এ বিষয় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, সুগন্ধা ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

যতদিন জ্বালানি তেলের বাজার স্বাভাবিক না হবে ততদিন জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম

Link copied!