ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোষনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাসেল বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :