ধর্ষণের পর পলাতক সেই তরুণ দুর্গাপুরে গ্রেপ্তার

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৪:৫৮ পিএম
ধর্ষণের পর পলাতক সেই তরুণ দুর্গাপুরে গ্রেপ্তার

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আকাশকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। শনিবার রাতে উপজেলার ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ দুর্গাপুর উপজেলার বাসিন্দা। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আকাশের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল শনিবার রাত ১০টার দিকে ঝালুকা ডিগ্রি কলেজ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে। র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আকাশকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ 

Link copied!