রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা এবং নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রবিবার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপিত হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ১ নভেম্বর (রবিবার) নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।
এম