ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১০:০১ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার পাশাপাশি দুই জায়গায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের ভবানীপুর ও নতুন বাজার এলাকায় অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় পৌনে ১ ঘণ্টা যাবৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

এম

Link copied!