গাজীপুর: আসছে ঈদ-উল-আযহার বাকী এখনো আরও দুই সপ্তাহেরও অধিক সময়। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে এবার গাজীপুরের টঙ্গী এলাকার খামারী সোহেল আহম্মেদ এর আমেরিকান ব্রাহমা জাতের কোটি টাকার একটি গরু (যুবরাজ) এবার কুরবানির হাট কাঁপাবে।
জানা গেছে,এবার গাজীপুরের সব উপজেলার মধ্যেই আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে অনেক খামারীরা প্রস্তুত করেছেন অনেক যত্নের ও আদরের কুরবানির পশু।
তবে এসব খামারীদের মধ্যে টঙ্গীর তিস্তার গেট এলাকার সোহেল আহম্মেদ এর খামারে কোটি টাকা মূল্যের আমেরিকান,ইন্দো-ব্রাজিল, থাই ব্রাহমাসহ বিভিন্ন দেশের উন্নত জাতের গরু গুলো নিয়ে ব্যাপক আশাবাদী খামারী সোহেল। এ দিকে শুধু খামারী নয় আমেরিকান ব্রাহমা যুবরাজ নিয়ে সাধারণ মানুষের কাছে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উচ্ছুক জনতারা সোহলের খামারে কোটি টাকার যুবরাজ স্বচক্ষে দেখতে উপচে পড়া ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সারা দেশের গরুর খামারীরা যখন উদ্বিগ্ন এই ভেবে বাজারে অস্বাভাবিক ভাবে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ রকম অবস্থা আগামী দিন গুলোতেও যদি চলতে থাকেই। তাহলে গরু খামারীরা বাণিজ্যিক ভাবে গরুর পালন ছেড়ে দিতে বাধ্য হয়ে পড়বেন। আসন্ন কুরবানির ঠিক এই মহূর্তে সার গরুর জন্য বাজারের প্রচলিত খাদ্যের ব্যাপক যোগান দিয়ে খামার গড়ে যে সফলতা দেখিয়েছেন। নির সন্দেহ প্রশংসার যোগ্য।
অপর দিকে তরুণ উদীয়মান খামারী সোহেল আহমেদ সোনালীনিউজকে জানিয়েছেন, তিনি প্রথম দিকে শখের বসে খামার গড়ে তুলেন। পরে মুনাফা দেখে বাণিজ্যিক ভাবে খামার গড়ে তুলেন। তিনি বলেন, এখন তার খামারে উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের আদলে দেশি-বিদেশি উন্নত জাতের আমেরিকান, ইন্দো-ব্রাজিল ও থাই ব্রাহমা-যুবরাজ, রোনাল্ডো, প্রিন্সেস ডায়না, দৌলত, সহরাত, ভুটানি বক্সারগাই, সু-স্বাদের বুট্টিগরু, মিরকাদিমের হাসা গরু, থাইল্যান্ডের এলভিনো মহিষ, জাফরাবাদী মুররা মহিষ, রেড ও ব্ল্যাক শাহিওয়াল, তুরস্কের দুম্বা, ছাগল, ভেড়াসহ অসংখ্য গরু লালন পালন করা হচ্ছে।
সোহেল আরও বলেন, তিনি অনেক কষ্ট ও পরিশ্রম করে আজ সফল খামারি হয়েছেন। মানুষ মানুষকে ধোকা বা ফাঁকি দেয় কিন্তু পরিশ্রম মানুষকে ধোকা দেয়না। তিনি বলেন, এবারের ঈদ উপলক্ষে তার খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের কয়েক কোটি টাকার পশু রয়েছে। এখন শুধু অপেক্ষা করছেন হাট শুরুর জন্য।
সোনালীনিউজ/এমএস/এসআই
আপনার মতামত লিখুন :