ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন গাজীপুর শিল্পাঞ্চলের মানুষ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০৪:২৩ পিএম
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন গাজীপুর শিল্পাঞ্চলের মানুষ

গাজীপুর: এবার গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় অধিকাংশ শিল্প কারখানায় কর্মরত শ্রমজীবী মানুষেরা টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি পেয়েছেন। আর তাই লম্বা ছুটি শেষে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন গাজীপুর শিল্পাঞ্চলের নানা শ্রেণি পেশার কর্মজীবী মানুষেরা।

জানা যায়, গাজীপুর শিল্পাঞ্চলে যেসব অস্থায়ী  জনসাধারণ রয়েছেন। তাদের মধ্যে পোশাক শ্রমিক শ্রেণীর মানুষদের বসবাসই বেশি। আর এ বিশাল শ্রমিক শ্রেণির মানুষেরা সব সময় তাদের কর্মস্থলকে অত্যান্ত মনে প্রাণে ভালবাসেন। এজন্য তাই কর্মস্থলে যাতে কোন ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সে দিকে সবাই সচেতন। আর তাই অনেকেরই আরও দুই থেকে তিন দিন ঈদের ছুটি হাতে থাকা সত্ত্বেও ঝামেলা বিহীন তারা কর্মস্থল এলাকায় ফিরে আসছেন।  

সরেজমিনে, সোমবার (৩ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের ট্রানজিট পয়েন্ট খ্যাত উওর বঙ্গের প্রধান বাসস্ট্যান চন্দ্রা এবং ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের ট্রানজিট খ্যাত ময়মনসিংহ বিভাগের বাসিন্দাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট চাঁন্দনা চৌরাস্তায় অবস্থান করে দেখা গেছে, শত শত শ্রমজীবীরা বিভিন্ন যানবাহনে করে গাজীপুর ফিরে আসছেন। 

এ সময়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় শেরপুর জেলা থেকে আসা আসমা আক্তার নামে এক পোশাক শ্রমিক সোনালীনিউজকে জানান, তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামীও আরেকটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা দুই জনই ১০ দিনের ঈদের ছুটি পেয়েছেন। তবে দুই দিন আগে তারা স্বামী সন্তান নিয়ে ঢাকা ফিরেছেন বৃষ্টির ভোগান্তি এবং যানজটের ভোগান্তি যাতে না পোহাতে হয়। 

তিনি আরও বলেন, রাস্তায় কোন ভোগান্তি না হলেও বাসের মালিকদের প্রতি অতিরিক্ত 
ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন। 

অপর দিকে চন্দ্রা চৌরাস্তায় আমিন ইসলাম বলেন, যাওয়ার সময় বৃষ্টির অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তাই এবার আসার সময় যাতে কোন ভাবেই ভোগান্তিতে না পড়ি তাই ১০ দিন ছুটি ছিল কিন্তু ২ দিনের আগেই চলে আসলাম।

তিনি বলেন, যাওয়ার চেয়ে আসার পথে বাস ভাড়া বেশি দিতে হচ্ছে। ভাই এগুলো দেখার কেউ নাই। 

এ দিকে নাওজোর হাইওয়ে পুলিশের ওসি আতিকুল ইসলাম জানান, কর্মজীবী মানুষেরা যাতে কোন হয়রানির শিকার না হয় এবং নিরাপদে ও সুন্দর ভাবে কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। 

সোনালীনিউজ/এম

Link copied!