ছবি: প্রতিনিধি
নবম পে–স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির তরিকুল রহমান, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বাদশা তালুকদার এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
বক্তারা অবিলম্বে নবম পে–স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এসএইচ
আপনার মতামত লিখুন :