হালুয়াঘাটে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেলো নয় বছরের শিশুর

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৪০ এএম
হালুয়াঘাটে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেলো নয় বছরের শিশুর

ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি কর্মীর ৯ বছরের শিশুসন্তান নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী)  বিকেলে স্বদেশী ইউনিয়নের বাউশা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতা দুলাল মিয়া জানান, প্রতিপক্ষকে ভোট না দেওয়ার জেরে তার নয় বছরের শিশু ইমনকে সুপারি চুরির অপবাদ দিয়ে মারধর করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু মৃত ঘোষনা করেন। 

অপরদিকে সন্ধ্যায় ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনায় ছয় বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপি পরাজিত প্রার্থী এঘটনার বিচার দাবি করেন। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম জানান, পৃথক দুটি ঘটনায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী  এমরান সালেহ প্রিন্স জানান, পেশি শক্তি ও টাকার অপব্যবহার করে এই আসন থেকে জয়ী হয়েছে এমন একজন যে উপজেলায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। পিটিয়ে মানুষ মারছে, আহত করে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দিচ্ছে। এই ঘটনার দ্রুত বিচার না হলে পুরো উপজেলায় আন্দোলন গড়ে তোলা হবে।

এম

Link copied!