নড়াইল ২ আসনে গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় সদরের গাবতলা এলাকয়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের পাল্টা পাল্টি অভিযোগ করেন।
কলস প্রতিকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান,শুক্রবার বিকালে চায়ের দোকানে বসে ছিলাম এসময় অতর্কিত ভাবে ধানের শীষের লোক আমাদের উপর হামলা চালায়। এঘটনায় ২ নারী সহ ৯ জন আহত হয়েছে।
আহতরা হলেন, সেলিম মোল্যা,নাজমুল মির, হাবিবুর মোল্যা, সাইফুর মোল্যা,কাদের মোল্যা,হাসান মোল্যা,আরিফ মোল্যা,আমিরন বেগমও আমেনা বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাংচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫জন আহত হয়।
আহতরা হলেন,সাইফুল মোল্যা,রোমান মোল্যা, রাব্বি মোল্যা,ইসমাইল মোল্যা,ফয়জুর রহমান।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোস্মি খানম বলেন,এ ঘটনায় ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে ১ জনকে যশোর হাসাপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
এম
আপনার মতামত লিখুন :