হিলিতে বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:০০ পিএম
হিলিতে বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার চুরিপট্টি এলাকায় মোফার বাড়ি থেকে ফাহিমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ফাহিমা বেগম (৪৫) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়াইপাড়া গ্রামের বাবুল দেওয়ানের মেয়ে।

হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজ হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ 


 

Link copied!