চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩৪ পিএম
চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ

ছবি: প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দুই নেতার সব পদ স্থগিত করা হয়েছে এবং চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে আরও তিন নেতাকে শোকজ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌর শাখাধীন জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল। চিঠিতে বলা হয়, নির্বাচন-পরবর্তী সময়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, দেশীয় অস্ত্র নিয়ে মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের সব পদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন জেলা শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মনা পাল এবং সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এসএইচ 

Link copied!