কালীগঞ্জে নিখোঁজ ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:১৮ পিএম
কালীগঞ্জে নিখোঁজ ৪ বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৪) নামের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের কন্যা। পরিবার বর্তমানে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। শিশুটির বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী, এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ২টার পর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক বিদ্যালয়ের পেছনের মাঠে গিয়েছিলেন এবং একটি রক্তাক্ত বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এসএইচ 

Link copied!