ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখা বুধবার বিকেল ৪টায় সাংবাদিক সম্মেলন করে হাফিজুর রহমান হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ২৮ ফেব্রুয়ারির হামলার পর এলাকায় এখনও উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। তারা হামলার নেপথ্য রাজনৈতিক প্ররোচনা উদঘাটন, সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার এবং তদন্তে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আহতদের চিকিৎসা সহায়তা এবং নিহতের পরিবারের প্রতি রাষ্ট্রীয় মানবিক সহায়তারও দাবি তোলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এখন একটি নিরপেক্ষ তদন্তই সময়ের দাবি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, মো. শাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আইটি সম্পাদক মো. হারুনুর রশিদ ও পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ।
এসএইচ
আপনার মতামত লিখুন :