ফাইল ছবি
বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিতরণ প্রকল্প শুরু করতে যাচ্ছে। প্রথম ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবার এই সুবিধার আওতায় আসছে।
আগামী মঙ্গলবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় বান্দরবানেও এই প্রকল্প শুরু হচ্ছে। প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ বা সমমূল্যের টিসিবি পণ্য পাবেন। ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রান্তিক কৃষকরা অগ্রাধিকার পাবেন। এছাড়া নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, প্রাথমিকভাবে ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকার কারণে ১৩৮টি পরিবার বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় ১ হাজার ৯৭টি পরিবারকে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :