ছবি: প্রতিনিধি
জামালপুর শহরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় ঘাতক স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনেও আজ সকাল সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের ছোট ভাই এডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, ডা. মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে ঘাতক স্বামী হোসেন তাইফুরের ফাঁসি দাবি করেন।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র ও বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই মামলা দায়ের করে হোসেন তাইফুরকে আসামি করা হয়।
এসএইচ
আপনার মতামত লিখুন :