ছবি : প্রতিনিধি
হিলি: দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন, হাকিমপুর থানা, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লিঃ, হিলি কাস্টমস, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক, হিলি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, হাকিমপুর ও ঘোড়াঘাট থানার সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতুল্লাহম, থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, বাংলাহিলি হাট ও বাজার সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে।
পিএস
আপনার মতামত লিখুন :