ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:৩৩ এএম
ট্রাকচাপায় ফিলিং স্টেশন ম্যানেজারকে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

জ্বালানি তেল না পেয়ে নড়াইলের তুলারামপুর এলাকার মেসার্স তানভীর ফিলিং স্টেশন নাহিদ সর্দারকে (৩৫)ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামল হয়েছে। ঘটনার ১২ ঘন্টার ভিতরে অভিযুক্ত আসামি ট্রাকড্রাইভার সুজাত আলি(৫০) কে গ্রেফতার যশোর র‍্যাব-৬।রবিবার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

নিহত নাহিদ সর্দারের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন(মামলা নং-২৩)। রবিবার রাতেই নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস রিলিজের মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজে জানানো হয়, নিহত নাহিদ ও ট্রাক চালক সুজাত উভয় পেড়লি গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দারের সাথে ট্রাক চালক সুজাতের জ্বালানি তেল নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতন্ডার পরও ট্রাকচালক ওই পাম্পেই অবস্থান করেন।রাত ১টা ৪০ মিনিটে ফিলিং স্টেনের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। অপরদিকে ট্রাকচালক তার ট্রাক নিয়ে পাম্প থেকে একই দিকে রওয়ানা করেন। রেল ব্রীজের আগেই ট্রাকের চাকায় পিষে নাহিদ এবং জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তৎক্ষণাৎ  নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে নাহিদকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটির ১২ ঘন্টার ব্যবধানে প্রথমে বেনাপোল থেকে ট্রাকটি(যশোর-ট-১১-৬০৪০) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।পরবর্তীতে মামলার সুত্র মোতাবেক, যশোর র‍্যাবগ৬ এর হাতে গ্রেফতার হয় অভিযুক্ত আসামি সুজাত।

এ,

Link copied!