ময়মনসিংহ মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০২:৩৭ পিএম
ময়মনসিংহ মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ওই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে  ১২ জনে। 

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ২২ মার্চ ফুলপুর ও ১১ এপ্রিল গৌরীপুর  থেকে আসা দুই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিলো তাদের।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭৩ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

পিএস

Link copied!