ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা-এ অবৈধভাবে ডিজেল পরিবহনের সময় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। এ সময় জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
সোমবার দুপুরে উপজেলার গাংনি ইউনিয়নের শালিকা গ্রামে অভিযান চালিয়ে ২১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে শালিকা গ্রামের নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আলমসাধুতে বহন করা ড্রামভর্তি ডিজেলসহ তাকে আটক করা হয়। পরে জব্দকৃত ২১৫ লিটার ডিজেল ২১ হাজার ৭৮০ টাকায় বিক্রি করা হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহ জানান, অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :