ছবি : প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই। শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে কোনও ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে, শিক্ষক নিয়োগে যদি কোন দুর্বলতা হয়ে থাকে আমি প্রত্যেককে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রোল্যাব দিয়ে দেখব এবং কোনও শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না।
শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার অঙ্গীকার জানিয়ে মন্ত্রী বলেন, সরকার বাজেটের কথা বললেও বাস্তবায়নে নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা খাতে সংস্কার আনতেই হবে।
পিএস
আপনার মতামত লিখুন :