গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (২২ নভেম্বর) দুপুরে নগরীর কেসিসি মার্কেটের সামনে থেকে শেখ আবেদ আলী নামের ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে তাকে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবেদ আলী কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা।
শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গোপালগঞ্জের সাতুলিয়া এলাকার বাসিন্দা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গোপালগঞ্জ সদর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
এম