ছবি: প্রতিনিধি
বরিশালে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বরিশাল সদর থানার কাজীপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড স্টেশন বরিশাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে একটি গুদাম তল্লাশি করে প্রায় ২৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩ লাখ ৮৬ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এসব নকল সিগারেট অবৈধভাবে মজুদ করে বাজারজাতের প্রস্তুতি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দ করা সিগারেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, কোস্ট গার্ড নিয়মিতভাবে চোরাচালান ও অবৈধ পণ্য প্রতিরোধে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে সফলভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :