রূপগঞ্জে সন্ত্রাসী হামলা, লুটপাটে ১২ লাখ টাকার ক্ষতি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪৯ পিএম
রূপগঞ্জে সন্ত্রাসী হামলা, লুটপাটে ১২ লাখ টাকার ক্ষতি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়ি ও গাড়ির গ্যারেজে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রামদা, ছুরি, চাপাতি, কুড়াল, লোহার রড ও পাইপসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা বাড়ি ও গ্যারেজে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

হামলায় ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ, তার প্রতিবেশী সামিউল হোসেন, রফিক মিয়া ও আলেয়া আক্তার আহত হন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আলেয়া আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!