ফেসবুকে সংবাদ শেয়ার করায় প্রেসক্লাব সম্পাদককে মারতে গেলেন যুব উন্নয়ন কর্মকর্তা

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩৯ এএম
ফেসবুকে সংবাদ শেয়ার করায় প্রেসক্লাব সম্পাদককে মারতে গেলেন যুব উন্নয়ন কর্মকর্তা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংবাদ ও ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. রবিউল হাসান মনিরকে মারতে তেড়ে যাওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে অফিস কক্ষে বসে মারধরের অভিযোগ ওঠে ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন এবং ভুক্তভোগীদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

ওই ভিডিও ও সংবাদের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করলে এতে ক্ষুব্ধ হন কামরুল ইসলাম। অভিযোগ রয়েছে, পরে তিনি জনসম্মুখে রবিউল হাসান মনিরকে হত্যার হুমকি দেন এবং “কীভাবে সাংবাদিকতা করতে হয় তা দেখিয়ে দেবেন” বলে হুমকি দিয়ে তাকে মারতে তেড়ে যান।

ভুক্তভোগীর দাবি, এর আগেও বিভিন্ন সময় চলার পথে এবং মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, “তিনি খুবই উগ্র প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন সংবাদকর্মী অনিয়মের সংবাদ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করেছেন। আমি শুধু সেই সংবাদ ও ভিডিও শেয়ার করায় আমাকে মব সৃষ্টি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।” 

অভিযুক্ত কামরুল ইসলাম তালুকদার বলেন, “রাজাপুর অফিসের একটি ঘটনার ভিডিও ও সংবাদ সে ফেসবুকে শেয়ার করে। আমি তাকে বিষয়টি সরিয়ে দিতে বলেছিলাম, কিন্তু 

এম

Link copied!