ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ: ‘ভাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল বিশ্বকাপ উপভোগ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ব্রাজিল ফুটবল সমর্থকদের র্যালী-শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে স্থানীয় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ব্রাজিল সমর্থক গোষ্ঠির আয়োজনে এ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিতে সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্রাজিল সমর্থকেরা অংশ নেন।
এ সময় সমর্থকেরা ব্রাজিল নিয়ে নানা শ্লোগান দিতে থাকে।
র্যালীটি স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়, পায়রাচত্তর ঘুরে আবারও ওয়াজির আলী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ব্রাজিল সমর্থক গোষ্টির আহবায়ক সাংবাদিক রাজিব হাসান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন, যুগ্ন আহবায়ক মাকিবুল ইসলাম বাপ্পি ও সাংবাদিক ইমন হাসানসহ অনেকে।
পিএস
আপনার মতামত লিখুন :