কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, পাঁচজন নিহত 

  • কুড়িগ্রাম প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৪:৫৩ পিএম
কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষ, পাঁচজন নিহত 

ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ঢাকা-রৌমারী মহাসড়কে সায়দাবাদ এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী।

প্রাথমিক বিবরণ অনুযায়ী, মহাসড়ক দিয়ে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি কায়সার আলী।

পিএস

Link copied!