মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।
জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় অন্যতম আসামি হিসেবে রয়েছেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ মামলায় গ্রেপ্তার চার আসামি—নাঈমুল হাসান রাসেল, সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বিকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে। অন্যদিকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি এখনও পলাতক রয়েছেন।
এর আগে ৮ এপ্রিল এ শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নথি সরবরাহ না করায় তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। আজকের কার্যক্রমে প্রথমে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে।
চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।
এ মামলার শুনানিকে ঘিরে আইনগত ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :