আইভীকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৩৪ পিএম
আইভীকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তার করা এক রিট আবেদনের শুনানি শেষে রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

একই সঙ্গে সেলিনা হায়াৎ আইভীকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

মামলা-সংক্রান্ত বিষয়ে আইনজীবীরা জানান, হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পাওয়ার পরও নতুন করে আরও দুই মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এসব শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

এর আগে সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসএইচ 
 

Link copied!