ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় সংক্ষিপ্ত আদেশে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াকে ‘ইতিহাসের নিকৃষ্ট ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।
গতকাল বুধবার আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিকালে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাষ্ট্রপক্ষের এক আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
শুনানির একপর্যায়ে আপিল বিভাগে এই প্রশ্নও ওঠে যে, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একজন কিশোরকে-যার বয়স ছিল মাত্র ১৩ বছর-কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সম্ভব হলো।
আদালত প্রাঙ্গণে আলোচিত এই আপিল শুনানিকে কেন্দ্র করে বিচারিক প্রক্রিয়া ও পূর্ববর্তী রায়গুলোর আইনি ও ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন করে আলোচনায় এসেছে।
এসএইচ