রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে সরকার। এখন থেকে ঢাকা মহানগর এলাকায় এসব চালক দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বিপিসির সচিব শাহিনা সুলতানার সই রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে এবং পার্সেলের মাধ্যমে তা দেশে আনা অব্যাহত রয়েছে।
এছাড়া প্রধান স্থাপনাগুলো থেকে সারাদেশের ডিপোগুলোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি যৌথভাবে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।
এর অংশ হিসেবে ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
এম
আপনার মতামত লিখুন :