আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:০৮ পিএম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

ফাইল ছবি

ঢাকা: ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৩ এপ্রিল ) জারি করা আদেশে এনবিআর এ সিদ্ধান্ত জানায়। 

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে ২০২৫–২০২৬ করবর্ষের রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ১৫ মে পর্যন্ত। অর্থাৎ কোম্পানিগুলো এই সময়সীমার মধ্যে রিটার্ন দিতে পারবে।

এতে উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে— তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ তারিখ পুনরায় এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হলো। 

জানা গেছে, করদাতাদের রিটার্ন প্রস্তুত ও দাখিল প্রক্রিয়া সহজতর করা এবং নির্ধারিত সময়ে অধিকসংখ্যক রিটার্ন জমা নিশ্চিত করতেই এই সময় বাড়ানো হয়েছে। 

পিএস

Link copied!