ছবি: সংগৃহীত
হজযাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজ ক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
১৬ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরই আশকোনার হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সৌদি রিয়াল ও মার্কিন ডলার সরবরাহ, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ কার্ড এন্ডোর্সমেন্ট এবং এটিএম বুথ ব্যবহারের সুবিধা। এসব কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবের বিভিন্ন বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন।
এ ছাড়া হজযাত্রীদের ছাতা, হ্যান্ডব্যাগ, জুতার ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য ব্যাগসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হচ্ছে। হজের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে লিফলেট ও হজ গাইডলাইনও বিতরণ করা হয় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
এসএইচ
আপনার মতামত লিখুন :