বাংলাদেশ ব্যাংক এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৪:৫৯ পিএম
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত

ঢাকা: বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থ‣নতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিতকরণে
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) শিল্প এবং ক্লাস্টার শিল্পে অর্থায়ন নিশ্চিতকরনের লক্ষ্যে
“Cluster Financing Schem’’এবং “Financial Sector Fund for the Development of Micro, Small and Medium Enterprises’’ (FSFDMSME) শীর্ষক দুটি পুন:অর্থায়ন স্কিম চালু করেছে।

উক্ত স্কীমসমূহের অধীনে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও ¯স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এর পরিচালক নওশাদ মোস্তাফা এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ হতে উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি উভয় স্কিমের আওতায় ৭% হারে
মেয়াদি ও চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করে সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা
এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক
অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এআই
 

অর্থনীতি বিভাগের সাম্প্রতিক খবর

Link copied!