ফাইল ছবি
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম। এ সময় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্যে নির্বাচিত ৫ জন উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতীকীভাবে ১৬ লাখ টাকার চেক হস্তান্তর এবং ৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উপলক্ষে ভেন্যুর নিচতলায় এক বর্ণাঢ্য পণ্যমেলার আয়োজন করা হয়। মেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। এতে কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি ও বেকারি খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা ও দেশের শিল্প উন্নয়নের অংশ হিসেবে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :