নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা বিকালে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:৪৫ এএম
নতুন অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা বিকালে

ফাইল ছবি

ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায়। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করবে।

এদিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।

জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য এই মুদ্রানীতিতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক বা কঠোর অবস্থান বজায় রেখে এবারও নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে একই সঙ্গে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা আসতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি।

জানা গেছে, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেয়া হতে পারে।

পিএস

Link copied!