কিউআইও’র মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে রয়্যাল ফুটওয়্যার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:৪৯ পিএম
কিউআইও’র মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করবে রয়্যাল ফুটওয়্যার

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার। দীর্ঘ দুই বছর দুই মাস পর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন কিউআইও অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রয়্যাল ফুটওয়্যার শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা জুতা বিক্রেতা প্রতিষ্ঠান রস-এর কাছেও জুতা সরবরাহ করেছে। কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং শেয়ার ইস্যু-সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করবে।

এই শেয়ার ইস্যুতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ইস্যু ব্যবস্থাপক হিসেবে এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে।

এএইচ/পিএস

Link copied!